এ যেন কোনো এক সুশান্ত গ্রামের ছায়া-সুনিবিড়-শান্তির নীড় থেকে মেঠোপথ বেয়ে নিকটবর্তী গঞ্জে পদার্পণ; চারদিকে যেন প্রাণের মেলা, গাছে-গাছে পাখপাখালির কলোরব! কিছু চেয়েছি যা পেয়েছি; কিছু বা চেয়েও পাইনি। আশা-আকাক্সক্ষা, চাওয়া-পাওয়া আর কিছু বা না পাওয়া নিয়েই তো আমাদের জীবন। সত্যিই বড্ড বর্ণিল, স্মৃতিঘেরা, অভিজ্ঞতাপূর্ণ, আবেগময় এক সময় আমি উপভোগ করেছি জীবন-বসন্তের সেই উত্তাল দিনগুলোতে, তারুণ্যের যেই অধ্যায়কে আমি উপসংহার টানতেই পারি ‘বুয়েট থেকে টিএসসি’ বলে। পারি না-কি?
| Book Name : | বুয়েট থেকে টিএসসি |
| Authors : | আনোয়ার পারভেজ শেফীন |
| Publisher: | Inhouse book |
| Edition: | 1st Edition February 2026 |
| ISBN Number: | 978-984-2250-01-9 |
| Total Page | 72 |
বুয়েট থেকে প্রকৌশলে স্নাতক এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে পেশাগতভাবে বাংলাদেশের ইলেকট্রো-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছেন আনোয়ার পারভেজ শেফীন। ছাত্রজীবনে বির্তক, আবৃত্তি, উপস্থিত বক্তৃতাসহ লেখালেখি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের ১৩-তম (১৯৯৫-৯৭) জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় ন্যাশনাল চ্যাম্পিয়ন দল বুয়েটের ড. এম এ রশীদ হল বিতর্ক দলের দলনেতা ছিলেন তিনি এবং ফাইনাল রাউন্ডে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছিলেন। শখের বসে আবৃত্তি করেন; গান শুনতে, বই পড়তে আর কাজের ফাঁকে দেশে-বিদেশে ঘুরে বেড়াতে পছন্দ করেন।