মডেল স্কুল : আমাদের প্রত্যাশা

(0 Reviews)


Sold By:
Inhouse book

Price:
৳475.000
Discount Price:
৳356.250

Quantity:

Total Price:
Share:

‘মডেল স্কুল—আমাদের প্রত্যাশা’ বিষয়ক বইটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন, লক্ষ্য ও বাস্তবায়নের দিকনির্দেশনা তুলে ধরে। এখানে শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কারিগরি শিক্ষাসহ পাঠদানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। একটি মডেল স্কুলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকাশের সুযোগ থাকা অত্যন্ত জরুরি।

এই বইয়ে উপস্থাপন করা হয়েছে একজন শিক্ষার্থী যেন সততা, দায়িত্ববোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। এজন্য শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আন্তরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করাও প্রয়োজন। সব মিলিয়ে, এই বইটি একটি উন্নত, সুশৃঙ্খল নৈতিকতা ও মানসম্মত শিক্ষাব্যবস্থার রূপরেখা প্রদান করে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে সহায়ক হবে।

Book Name : মডেল স্কুল : আমাদের প্রত্যাশা
Authors : আবু মোহাম্মদ মহিউদ্দিন    
Publisher: Inhouse book
Edition: 1st Edition, October, 2026
ISBN Number: 978-984-2250-15-6
Total Page 160
  • আবু মোহাম্মদ মহিউদ্দিন

    কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, এসজিপি, বিজিবিএম (বার), পিবিজিএম, এমফিল ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার মটবী গ্রামে। তিনি ঢাকার নজরুল শিক্ষালয় থেকে এসএসসি এবং বিএএফ শাহীন কলেজ, ঢাকা থেকে এইচএসসি পাস করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়, পরবর্তীকালে চট্টগ্রাম থেকে বিএ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) থেকে এমফিল ডিগ্রি অর্জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাগত কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের ওপর পিএইচডি গবেষণা করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া, কঙ্গোতে মিলিটারি পুলিশ ডিটাচমেন্ট কমান্ডার এবং সেন্ট্রাল আফ্রিকাতে সামরিক সহকারী ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ফরাসি ভাষায় পারদর্শী এবং জাতিসংঘ মিশনে দক্ষতার সাথে ফরাসি ভাষার দোভাষী হিসেবে নিয়োজিত ছিলেন। ২০২৪ সালে বাংলাদেশের শিল্পাঞ্চল নিরাপত্তার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনে অসামান্য অবদান রাখায় তার পেশাগত দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতায় স্বীকৃতিস্বরূপ ‘সেনা গৌরব পদক (এসজিপি)’ উপাধি প্রদান করা হয়। ‘ভালো মানুষ গড়ার প্রত্যয়’ নিয়ে তার উদ্ভাবিত ‘মডেল স্কুল-আমাদের প্রত্যাশা’ বইটি তার দ্বিতীয় বই প্রকাশনা। ইতিপূর্বে তিনি ‘খবধফবৎংযরঢ় ঈড়সঢ়বঃবহপরবং’-এর ওপর তার প্রথম বই প্রকাশিত হয়। তার অনুসন্ধিৎসু মন বই পড়ায় আনন্দ খুঁজে পায় এবং নতুন গবেষণায় নিজেকে যুক্ত রাখতে পছন্দ করেন। পেশাগত লক্ষ্য পূরণে তিনি সর্বদা আন্তরিক এবং দেশের শিক্ষাব্যবস্থা উন্নয়নের জন্য তার প্রচেষ্টা বহুমাত্রিক। বৈচিত্র্যপূর্ণ বিষয় নিয়ে লেখালেখি তার অন্যতম পছন্দের বিষয়। শিক্ষিত ও নৈতিক মানুষ গড়ে তোলার লক্ষ্যে এবং সঠিক অভিভাবকত্ব নিশ্চিতকরণে তার ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও তিনি অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। তিনি বর্তমানে অধ্যক্ষ হিসেবে শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস স্কুল ও কলেজে নিয়োজিত রয়েছেন।

There have been no reviews for this product yet.