শিক্ষা আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কেউ পড়ছে, কেউ পড়াচ্ছে, কেউ শিক্ষাকে ভর করে জীবিকানির্বাহ করছে। অর্থাৎ যতদিন আমরা বেঁচে আছি, শিক্ষার বৃত্ত থেকে মুক্ত হওয়ার উপায় নেই।
কিন্তু শিক্ষাদান যে একটি প্রতিষ্ঠিত বিজ্ঞান, সে ধারণা অনেকের নেই। এই বইটি এ বিজ্ঞানের সাম্প্রতিক প্রবণতাসমূহের সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দেবে। হয়তো সূত্র ধরিয়ে দিতে কিছু পুরনো প্রসঙ্গ টানা হবে। সারা দুনিয়ায় কোন কোন ধারণার ওপর ভিত্তি করে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, সে সম্পর্কে একটি ধারণাচিত্র তুলে ধরা হয়েছে এখানে।
এটি শিক্ষকদের জন্য অবশ্যপাঠ্য একটি বই। এ বই পড়ে অভিভাবকরাও বুঝতে পারবেন তাঁদের সন্তানের শিখনের গতিপ্রকৃতি। আর কৌতূহলী পাঠকদের জন্য অপেক্ষা করছে জ্ঞানের এক নতুন রাজ্যে পা রাখার রোমাঞ্চ।
| Book Name : | নতুন দিনের শিক্ষা |
| Authors : | জয়দীপ দে |
| Publisher: | Inhouse book |
| Edition: | 1st Edition, August, 2026 |
| ISBN Number: | 978-984-2250-24-8 |
| Total Page | 176 |
জন্ম ১৯৮০। চট্টগ্রামে। রেলওয়ে হাসপাতালে। বাবা ছিলেন রেলওয়ের ইঞ্জিনিয়ার। সে সূত্রে রেলপাড়ায় বড় হওয়া। আদিভিটে সিলেটে। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিষয় ছিল চারুকলা। বর্তমানে শিক্ষক প্রশিক্ষক হিসেবে কর্মরত।