সেরা হাসির গল্প

(0 Reviews)


Sold By:
Inhouse book

Price:
৳400.000
Discount Price:
৳300.000

Quantity:

Total Price:
Share:

জীবনে একবার হলেও গোপাল ভাঁড়ের গল্প শোনেননি বা পড়েননি এমন মানুষ বাঙালিদের মধ্যে নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ তাঁর নামে প্রচলিত গল্প পড়ে আনন্দ পাচ্ছে, হাসিতে মাতছে। গোপাল ভাঁড়ের হাসির গল্পগুলো নিছক বিনোদনের জিনিস নয়। এগুলো আমাদের যেমন পেটফাটা হাসি ও অনাবিল আনন্দ উপহার দেয়, তেমনি চিন্তার খোরাকও জোগায়। গোপাল ভাঁড়ের গল্পের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, এগুলো সহজেই বোঝা যায়। তাই শিশু-কিশোররা তাঁর গল্প পড়ে সীমাহীন আনন্দ পায়। এ বইতে সংকলিত হয়েছে গোপাল ভাঁড়ের শ্রেষ্ঠ একগুচ্ছ হাসির গল্প। 

Book Name : সেরা হাসির গল্প
Authors : গোপাল ভাঁড়    
Publisher: Inhouse book
Edition: 1st Edition, September, 2026
ISBN Number: 978-984-2250-28-6
Total Page 128
  • গোপাল ভাঁড়

    গোপাল ভাঁড় আসলে কে ছিলেন, তা নিয়ে নানা মুনির নানা মত। তাঁর আসল পরিচয় নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু মতভেদও প্রবল। ধারণা করা হয়, তিনি নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন সভাসদ ছিলেন। তাঁর ধারালো বুলি, উপস্থিত বুদ্ধি এবং প্রবল হাস্যরসের জন্য তিনি সবার প্রিয় হয়ে উঠেছিলেন। গোপাল ভাঁড়ের জন্ম কোথায় এবং কবে হয়েছিল, সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় না। তবে ধারণা করা হয়, তিনি অষ্টাদশ শতকে নদিয়া অঞ্চলে বাস করতেন। তিনি গরিব পরিবারের সন্তান হলেও নিজের মেধা ও বুদ্ধিমত্তার জোরে রাজসভায় ঠাঁই পান।

There have been no reviews for this product yet.