বিশ্বসাহিত্যের এক অবিস্মরণীয় চরিত্র মোল্লা নাসিরুদ্দিন। গোটা দুনিয়ার পাঠকদের কাছে তাঁকে ঘিরে তৈরি হওয়া হাসির গল্পগুলো বহুদিন ধরে সমাদৃত। কোনো গল্পে তিনি নিজের দেশের বাদশাহর দরবারের একজন সভাসদ, কোনো গল্পে বিচারক বা চিকিৎসক, আবার কোনো গল্পে নেহাতই গ্রামের এক সাধারণ গরিবগুর্বো লোক। কিন্তু, তাঁর পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি সব জায়গায় একই রয়ে গেছে—তিনি এমন একজন মানুষ, যিনি হাসতে হাসতে ভীষণ জরুরি কথাও বলে ফেলতে পারেন। তাঁর হাসির কাণ্ডকারখানা রীতিমতো চোখে আঙুল দিয়ে আমাদের মধ্যেকার অসংগতি ও ভণ্ডামিগুলো চিনিয়ে দেয়। এই বইতে মোল্লা নাসিরুদ্দিনের তেমনই কিছু অসাধারণ গল্প মিলবে।
| Book Name : | সেরা হাসির গল্প |
| Authors : | মোল্লা নাসিরুদ্দিন |
| Publisher: | Inhouse book |
| Edition: | 1st Edition, September, 2026 |
| ISBN Number: | 978-984-2250-27-9 |
| Total Page | 140 |
ধারণা করা হয়, মোল্লা নাসিরুদ্দিন ত্রয়োদশ শতকের আনাতোলিয়া অর্থাৎ বর্তমান তুরস্কের মানুষ। প্রচলিত তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১২০৮ সালে হোরতু গ্রামে এবং মৃত্যু ১২৮৪ বা ১২৮৫ সালে আকশেহিরে। আকশেহিরে তাঁর নামে একটি সমাধিও আছে। তবে তুরস্ক ছাপিয়ে বিশ্বের নানা দেশেই তাঁর গল্পগুলো প্রচলিত, একাধিক দেশ তাঁকে নিজেদের কিংবদন্তি হিসেবেও আপন করে নিয়েছে। যেমন চীনে মোল্লা নাসিরুদ্দিন পরিচিত হন আফান্দি নামে, সোভিয়েত প্রাচ্যে আলদার কোসে হিসেবে। নিছক হাস্যরসিকের সীমানা ছাড়িয়ে মোল্লা নাসিরুদ্দিনের রীতিমতো সত্যকথক ও দার্শনিকে পরিণত হওয়ার কারণেই সম্ভবত এমন বিস্তৃতি।