কিছু কিছু ভুল করাটাই ভুল হয়েছে
ভুল হয়েছে ভুলগুলোকে বাড়তে দিয়ে
ভুলগুলো তো চোখের সামনেই
চারা হলো
বৃক্ষ হলো
ডালপালা ছড়িয়ে দিয়ে
ফল দিয়েছে
এখন তারা অন্য ভুলের জন্ম দিচ্ছে।
কিছু কিছু ভুল করাটাই ভুল হয়েছে
ভুল হয়েছে ভুল মানুষের সাথে মিশে
ঘৃণা করি
যা কিছু আজ হয়েছে ভালো, ঐ মানুষের সাথেই মিশে
ভালোবাসি।
কিছু কিছু ভুল করাটাই ভুল হয়েছে
কিছু কিছু ভুল আছে যা
ছোট্ট জীবন নষ্ট হলেও
যায় না ভোলা।
কিছু কিছু ভুল করাটাই ভুল হয়েছে
কিছু কিছু ভুল আছে যা
ছোট্ট হলেও
অনেক জালা
যায় না ভোলা।
এমন অনেক ভুল আছে যা
ভুল করাটাই মহা ভুলের
জীবন গেলেও যায় না মুছে
কিছু কিছু ভুল করাটাই ভুল হয়েছে।
| Book Name : | দুঃখগুলো বুকের ভেতর |
| Authors : | শামীম রফিক |
| Publisher: | Inhouse book |
| Edition: | NA |
| ISBN Number: | 978-984-29364-3-2 |
| Total Page | 104 |
নব্বইয়ের অত্যন্ত পরিশ্রমী, মেধাবি, নান্দনিক, ছান্দসিক, রোমান্টিক, ক্ষুধা, মৃত্যুতাড়িত ও বিষণ্ণতার কবি শামীম রফিক। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার আছিম এলাকায় জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি ‘অরণ্য’ নামক একটি মুক্তকাগজ সম্পাদনা করে আসছেন সেই ১৯৯৭ সাল থেকে।