লিখতে গিয়ে ব্যাকস্পেস চাপি না কখনোই আমি। যেটা লিখতে চাই, যা লিখতে চাই তার প্রতি শতভাগ আত্মবিশ্বাসী হলেই তবে সাদা স্ক্রিনে কালো অক্ষরগুলো আমি ফুটিয়ে তুলি। হুট করে যেমন লিখতে পারি না ঠিক তেমন লিখতে পারি না কোনো অনুরোধে।
যখন কোনোকিছু আমার সংবেদনশীলতায় আঘাত করে আমার কিবোর্ড ঠিক তখনই সচল হয়।
চারপাশে প্রতিদিন অজস্র অসংবেদনশীল ঘটনা এ জন্যই হয়তো আমাকে একদিনের জন্যও লেখা থেকে দূরে থাকতে দেয় না। আমার লেখাগুলো সবসময়ই তাই অসংবেদনশীল সময়ের বিরুদ্ধে সংবেদনশীলতার প্রচণ্ড লড়াই।
এই বইটিও এমনকিছু। সময়কে লিখে যাওয়ার সুতীব্র আহ্বান থেকেই এই গল্পগ্রন্থের জন্ম। বলা যায় নানা সময়ের অসংবেদনশীলতার গল্প এই বইয়ে যুক্ত হয়েছে।
এজন্যই বইটির নাম জননীর নাভিমূলে গাঢ় হয় লাঞ্ছনার ক্ষত।
| Book Name : | জননীর নাভিমূলে গাঢ় হয় লাঞ্ছনার ক্ষত |
| Authors : | স্মৃতি ভদ্র |
| Publisher: | Inhouse book |
| Edition: | 1st Edition February 2026 |
| ISBN Number: | 978-984-29140-5-8 |
| Total Page | 96 |
No avaliable information about স্মৃতি ভদ্র.