পাওলো কোয়েলহোর উপন্যাস দ্য আলকেমিস্ট বইটি বিশ্বে প্রণোদনাদায়ক বইগুলোর মধ্যে অন্যতম। উপন্যাসটির বয়ান-শৈলী এতটাই প্রাঞ্জল যে উপন্যাসে বর্ণিত সকল অলৌকিক ঘটনার সঙ্গে পাঠক যুক্তিতর্কের বেড়া টপকে অনায়াসে একাত্ম হয়।
গল্পের নায়ক সান্তিয়াগো নামের আন্দালুসীয় মেষপালক। গুপ্তধন সংক্রান্ত এক স্বপ্নের সূত্র ধরে সেই তরুণ জন্মভূমি স্পেন ছেড়ে পৌঁছে গিয়েছিল মিসরের পিরামিডের কাছে। গুপ্তধনের অনুসন্ধানের এই অভিযানে নানা বিপত্তি তাকে এই পৃথিবীর শব্দহীন ভাষাটি বুঝতে শেখায় এবং যোগাযোগ ঘটায় অনন্য সেই অ্যালকেমিস্টের সঙ্গে। অবশেষে মেষপালক অনুধাবন করে সেই বৃদ্ধ রাজার কথার সত্যতা ‘মানুষ মন থেকে কিছু যাচ্ঞা করলে সমগ্র ব্রহ্মাণ্ড একযোগে তার সমর্থনে যুক্ত হয়’ এবং লোহাকে সোনা করার অলৌকিক গুণসম্পন্ন সেই পাথরটির প্রাপ্তি ঘটে তখনই যখন মানুষের অন্তর সোনার মতোই পরিশুদ্ধ হয়।
সজীব, আবেগময় ও গভীর মানবিকতায় ভরপুর সান্তিয়াগোর এই কাহিনি বিশ্বের ৮০টির অধিক ভাষায় অনূদিত হয়েছে। এছাড়া পর্তুগিজ ভাষায় প্রথম প্রকাশের পরে আজ পর্যন্ত বইটির ১৫ কোটির বেশি কপি বিক্রি হয়েছে।
| Book Name : | দ্য আলকেমিস্ট |
| Authors : | পাওলো কোয়েলহো |
| Publisher: | Inhouse book |
| Edition: | 1st Edition February 2026 |
| ISBN Number: | 978-984-29140-7-2 |
| Total Page | 0 |
পাওলো কোয়েলহোর জন্ম ১৯৪৭ সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে। বিশ্বের প্রভাবশালী লেখকদের মধ্যে তাঁকে অন্যতম মানা হয়। তিনি ত্রিশটি ‘আন্তর্জাতিক সর্বোচ্চ বিক্রিত’ বইয়ের রচয়িতা। দ্য আলকেমিস্ট ছাড়া তাঁর রচিত পাঠকপ্রিয় বইগুলোর মধ্যে দ্য পিলগ্রিমেইজ, ব্রিডা, ইলেভেন মিনিটস উল্লেখযোগ্য। তিনি ১১৫’র অধিক আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মামনায় ভূষিত হয়েছেন। পাওলো কোয়েলহো বর্তমানে তাঁর স্ত্রীসহ জেনেভায় বসবাস করছেন।