আল্লাহর প্রতি ভালোবাসা : ইসলামে বাস্তবমুখী আধ্যাত্মিকতা

(0 Reviews)

Category:
অনুবাদ


Translator:
মাহমুদ হোসেন

Sold By:
Inhouse book

Price:
৳950.000
Discount Price:
৳712.500

Quantity:

Total Price:
Share:

বইটি পাঠে যেমন সহজবোধ্য, তেমনি এর বিষয়বস্তুর গভীরতা ও তথ্যের সম্ভার অত্যন্ত বিশাল। লেখক এখানে ইসলামকে কেবল একটি ধর্ম হিসেবে নয়, বরং এক সুসংহত ও পূর্ণাঙ্গ জীবনদর্শন হিসেবে চিত্রিত করেছেন, যা পাঠককে এই ধর্মের অন্তর্নিহিত সৌন্দর্য নতুন করে আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে। ইসলামের মূল সুরই হলো আল্লাহর প্রতি নিবিড় ভালোবাসা। এই ভালোবাসা কেবল মৌখিক স্বীকারোক্তি নয়; বরং পরোপকার, গভীর জীবনবোধ, আত্মশুদ্ধি এবং প্রাণবন্ত ইবাদতের মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি পরতে মিশে থাকে। এভাবেই ইসলাম একজন মানুষের আত্মিক, নৈতিক ও সামাজিক উৎকর্ষের পথ দেখায়।

বইটি মোট সতেরোটি অধ্যায়ে বিন্যস্ত, যা তিনটি চমৎকার ভাগে সাজানো। প্রথম অংশে রয়েছে কোরানের মৌলিক শিক্ষা, যা ইসলামি বিশ্বাসের মূল ভিত্তি। দ্বিতীয় অংশে বিভিন্ন ইবাদত ও তার আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরা হয়েছে। আর তৃতীয় অংশে ইসলামি বিশ্বাস নিয়ে মনে জাগতে পারে এমন নানা দার্শনিক জিজ্ঞাসা ও আপাতদৃষ্টিতে জটিল মনে হওয়া বিষয়গুলো নিয়ে নির্মোহ আলোচনা করা হয়েছে। লেখক অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এই গভীর বিষয়গুলোর এমন এক অন্তর্দৃষ্টি তুলে ধরেছেন, যা পাঠকের মনের সব সংশয় দূর করতে সহায়ক হবে।

Book Name : আল্লাহর প্রতি ভালোবাসা : ইসলামে বাস্তবমুখী আধ্যাত্মিকতা
Authors : ড. ইউসুফ এইচ রহমান    
Publisher: Inhouse book
Edition: 1st Edition, May, 2026
ISBN Number: 978-984-2250-11-8
Total Page 400
  • ড. ইউসুফ এইচ রহমান

    ড. ইউসুফ এইচ রহমান ড. ইউসুফ এইচ রহমান একাধারে প্রখ্যাত অর্থনীতিবিদ, রাজস্বনীতি বিশেষজ্ঞ ও নিষ্ঠাবান ইসলামি গবেষক। তিনি দীর্ঘ ২৭ বছর নিউইয়র্ক সিটির ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে এক দশকেরও বেশি সময় ছিলেন প্রধান অর্থনীতিবিদ। অর্থনীতিতে পিএইচডি করা এই গুণী মানুষটি নিউইয়র্ক ইউনিভার্সিটির ওয়াগনার গ্র্যাজুয়েট স্কুলে দীর্ঘ ২৫ বছর অধ্যাপনা করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। পেশাগত সাফল্যের পাশাপাশি ড. রহমান ম্যানহাটনের মুসলিম কমিউনিটির একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং ‘মসজিদ ম্যানহাটন’-এর অন্যতম সহ-প্রতিষ্ঠাতা। বিশেষ করে ৯/১১-এর সংকটময় সময়ে স্থানীয় মুসলিমদের সাহস ও সঠিক দিকনির্দেশনা জোগাতে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। সরকারি দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর গত এক দশক তিনি ইসলামি গবেষণা ও আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিবেদিত করেছেন। তাঁর সেই দীর্ঘ সাধনা ও গভীর অধ্যয়নের অনন্য ফসল হলো এই গ্রন্থ।

There have been no reviews for this product yet.