হুয়ান রুলফো গল্পসংগ্রহ

(0 Reviews)


Sold By:
Inhouse book

Price:
৳300.000
Discount Price:
৳225.000

Quantity:

Total Price:
Share:

লাতিন আমেরিকার সাহিত্যের অন্যতম প্রধান লেখক হুয়ান রুলফো। লাতিন আমেরিকার বুম জেনারেশনের অন্যতম প্রধান প্রেরণা তিনি। রুলফোর ছোটগল্প পড়ে বিশ্বসাহিত্যে নোবেলজয়ী জার্মান লেখক গুন্টার গ্রাস থেকে শুরু করে বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক পর্যন্ত অনেক পুরোধা লেখক তাঁদের মুগ্ধতা প্রকাশ করে গেছেন। রুলফোর ছোটগল্প লাতিন আমেরিকার রাজনৈতিক সামাজিক বাস্তবতার অব্যক্ত এক স্বর হয়ে উঠে এসেছে।

Book Name : হুয়ান রুলফো গল্পসংগ্রহ
Authors : হুয়ান রুলফো    
Publisher: Inhouse book
Edition: 1st Edition February 2026
ISBN Number: 978-984-2250-04-0
Total Page 0
  • হুয়ান রুলফো

    লাতিন আমেরিকার সাহিত্যের অন্যতম প্রধান লেখক হুয়ান রুলফো। পেদ্রো পারামো উপন্যাসটি তাঁর এক অমর সৃষ্টি। লাতিন আমেরিকার বুম জেনারেশনের অন্যতম প্রধান প্রেরণা তিনি। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস থেকে মারিও ভার্গাস ইয়োসাসহ লাতিন সািহত্যের অনেক পুরোধা লেখক রুলফোর প্রতি তাঁদের ঋণস্বীকার করেছেন। নোবেলজয়ী জার্মান লেখক গুন্টার গ্রাস রুলফোর গল্প পড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গ্রাস বলেছিলেন রুলফোকে : ‘For you, I would learn Spanish, to be able to read it in its original.’ রুলফোর গল্প নিয়ে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক একটি সাক্ষাৎকারে বলেছেন : ‘রুলফোর গল্প খুবই সাংঘাতিক! ভেতর থেকে কাঁপিয়ে দেয়।’ রুলফো পেদ্রো পারামোর পাশাপাশি লিখেছেন কেবল একটি গল্পগ্রন্থ—১৭টি গল্প নিয়ে El Llano en llamas (বাংলায় ‘লেলিহান প্রান্তর’, ইংরেজিতে The Plain in Flames)—আর তা দিয়েই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ লেখকদের কাতারে উঠে এসেছে তাঁর নাম। তিনি উল্লেখ করার মতো আর কিছু লেখেননি। এই না-লেখার পেছনের কারণ হিসেবে তিনি বলেছেন, ‘In my life there are many silences.’ এই নীরবতা একটা দীর্ঘশ্বাস হয়ে রুলফোর সমগ্র লেখাতে উঠে এসেছে। কিছুটা প্রকট হয়েছে ছোটগল্পে এসে। একটা অব্যক্ত হতাশা, জীবনের নিরর্থকতা তাঁর সাহিত্যের অন্যতম প্রধান বিষয়। উল্লেখ্য, গল্পগুলোর ইংরেজি অনুবাদ মূলের সঙ্গে মিলিয়ে সম্পাদনা করেছেন স্প্যানিশ ভাষার প্রখ্যাত অনুবাদক আনিসুজ জামান।

There have been no reviews for this product yet.