লেখালেখি নিয়ে হেমিংওয়ের ভাবনা

(0 Reviews)

Category:
অনুবাদ


Translator:
আদনান সৈয়দ

Sold By:
Inhouse book

Price:
৳275.000
Discount Price:
৳206.250

Quantity:

Total Price:
Share:

হেমিংওয়ে কেবল নিজে একজন মহৎ লেখকই ছিলেন না—তিনি ছিলেন লেখকদের লেখক। সমসাময়িক বন্ধু ও সহলেখকদের লেখালেখি নিয়ে তিনি অকপটে দিতেন উপদেশ, গভীর মনোযোগে শোনাতেন পরামর্শ, আর জাগিয়ে দিতেন অনিঃশেষ প্রেরণা। তাঁর বিশ্বাস ছিল, একজন মানুষ কীভাবে সত্যিকার অর্থে লেখক হয়ে ওঠে, কীভাবে নিজের ভেতরে ধীরে ধীরে নির্মাণ করে এক স্বতন্ত্র ও দৃঢ় লেখকসত্তা—এই পথের দিশা দেখানোই সবচেয়ে জরুরি কাজ। লেখালেখির শিল্প, তার কঠোর শৃঙ্খলা এবং নির্মম সততার প্রতি হেমিংওয়ের অনুরাগ ছিল গভীর ও অবিচল। সেই অনুরাগই তাঁকে শুধু একজন মহৎ লেখক নয়, হয়ে উঠতে সাহায্য করেছে এক অনন্য পথপ্রদর্শক।

.

এই বইটি, লেখক-পাঠক সবার জন্য সমান তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যারা শিল্প নির্মাণকে কেবল পেশা নয়, এক ধ্যানমগ্ন সাধনা বলে মনে করেন—সেই সব মননশীল কারিগরের জন্য এই গ্রন্থ হয়ে উঠতে পারে এক অনিবার্য সহচর। এই গ্রন্থে লেখক হেমিংওয়েকে যেমন খুঁজে পাওয়া যাবে পাশাপাশি খুঁজে পাব লেখালেখি সম্পর্কে তাঁর অমূল্য ভাবনা, তীক্ষè উপদেশ এবং প্রয়োজনীয় সত্যগুলো।

Book Name : লেখালেখি নিয়ে হেমিংওয়ের ভাবনা
Authors : আর্নেস্ট হেমিংওয়ে    
Publisher: Inhouse book
Edition: 1st Edition February 2026
ISBN Number: 978-984-2250-07-1
Total Page 112
  • আর্নেস্ট হেমিংওয়ে

    আর্নেস্ট হেমিংওয়ে (১৮৯৯-১৯৬১) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী আমেরিকান কথাসাহিত্যিক ও সাংবাদিক। সংক্ষিপ্ত, সংযত গদ্যশৈলী তাঁর লেখার বৈশিষ্ট্য। The Old Man and the Sea সহ বহু বিখ্যাত রচনার জন্য তিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন এবং ১৯৫৪ সালে Nobel Prize in Literature লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে The Sun Also Rises (১৯২৬), A Farewell to Arms (১৯২৯), For Whom the Bell Tolls (১৯৪০)।

There have been no reviews for this product yet.