জীবন মশায়। মানুষের বহমান, যাপ্য জীবনের মাঝে সমাজে-স্থিত। পলে অণুপলে সমাজের মাঝেই থাকেন, পরম আনন্দময় উপস্থিতিতে, অনুভবে। পাঠক তাকে পায় ‘আরোগ্য নিকেতন’-এ। মশায়কে, তার চিকিৎসাবিদ্যাকে এবং রোগকে বোঝার জ্ঞানতত্ত্বের অস্তিত্ব রক্ষার লড়াইকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৯৫৫ সালে রবীন্দ্র, ১৯৫৬-তে সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হন এ উপন্যাসের জন্যই। ১৯৫২ সালের শারদীয়া আনন্দবাজারে, সঞ্জীবন ফার্মাসী নামে আবির্ভাব। ১৯৫৩ সালে নাম বদলে গ্রন্থাকারে প্রকাশ। বদলে যাওয়া গ্রাম-সমাজ এবং মানব সম্পর্কের দলিল। যেন ছড়িয়ে থাকা, জড়িয়ে থাকা নাড়ি ছিঁড়ে যাচ্ছে তীক্ষ্ণ যন্ত্রণায়। তারাশঙ্কর বলেছিলেন, ‘বাংলার পল্লী অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে যে প্রাণলীলা প্রত্যক্ষ করেছি, সাহিত্যে তাকেই রূপদানের চেষ্টা করেছি।’ তাই মশায়ের রোগীরাও সামাজিক মানুষ, একক ব্যক্তি নয়। ‘আরোগ্য নিকেতন’, ব্যক্তিক মানুষের সামাজিক উন্মেষের কথা বলে, নাগরিক ভারতে। ‘আরোগ্য নিকেতন’-এ জনস্বাস্থ্যের কথা নেই, বরঞ্চ রয়েছে ব্যক্তি রোগীর চিকিৎসা। কিন্তু এই ব্যক্তির চিকিৎসার মধ্য দিয়েও পাঠক পেয়ে যায় জনস্বাস্থ্যের মানবিক রেখাচিত্র।
| Book Name : | আরোগ্য নিকেতন |
| Authors : | তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় |
| Publisher: | Inhouse book |
| Edition: | 1st Edition April, 2023 |
| ISBN Number: | 978-984-96871-3-9 |
| Total Page | 400 |
No avaliable information about তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়.