আরণ্যক

(0 Reviews)


Sold By:
Inhouse book

Price:
৳420.000
Discount Price:
৳315.000

Quantity:

Total Price:
Share:

ওপরে গগন বিশাল। নিচে জলের, জঙ্গলের টান। মানুষের সারল্যের টান। শহুরে মধ্যবিত্তের একূল ওকূল—কিছু কি অবশিষ্ট থাকে—সেই টানের সামনে? নাকি ভেসে যায়? ‘আরণ্যক’ লেখকের বিহারের কর্মজীবনের অভিজ্ঞতায় লেখা। প্রথমে ধারাবাহিকভাবে ‘প্রবাসী’তে। পরে ১৯৩৯ সালে গ্রন্থাকারে। কাত্যায়ণী বুক স্টল থেকে। উৎসর্গ অকালপ্রয়াত প্রথমা, গৌরী দেবীকে। দিনলিপিতে লিখেছিলেন, ‘সুন্দর জ্যোৎস্না ভেঙেছে নদীজলে—কী অপূর্ব শোভা! ভগবানকে ডেকে বললুম—তোমার নিত্য সঙ্গী হয়ে থাকতে চাই—ঐ সন্ধ্যাতারার মতো রহস্যের মধ্যে, জ্যোৎস্নালোকিত আকাশের উদার ব্যাপ্তির মধ্যে, বনপুষ্পের সুবাস ও বিহঙ্গকাকলীর মধ্যে আমায় তোমার খেলার সঙ্গী করে রেখো যুগে যুগে।’ চেয়েছিলেন দেখবার চোখ, জন্মে জন্মে। ঈশ্বর শুনেছিলেন। পাঠক তাই পেয়েছে ‘আরণ্যক’। কালোত্তীর্ণ এক আখ্যান। বিশ্বায়ন নামক মহাজাগতিক বিপর্যয়ের ফাঁক গলে কী চলে যাওয়া যায় স্বপ্ন দেখার দেশে, তাহলে তাঁকে সঙ্গী হতে হবে জীবনপুরের এক পথিকের। বিভূতির কলমে জঙ্গল যে আপনাকে পেয়ে বসে। ছাড়ে না। 

Book Name : আরণ্যক
Authors : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়    
Publisher: Inhouse book
Edition: 1st Edition, September, 2026
ISBN Number: 978-984-97683-7-1
Total Page 264
  • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ - ১লা নভেম্বর, ১৯৫০) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস।

There have been no reviews for this product yet.

Related books